নোংরামির উদ্দেশ্যে আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ছবি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
রোববার (৪ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এ সম্মেলনে আগত সব বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক রিসেপশনের আয়োজনও করেন। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের ওই রিসেপশনে অংশগ্রহণের একটি ছবি গতকাল শনিবার জনসাধারণের জন্য প্রকাশ করা হয়। সেই ছবি পোস্ট করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ প্রশ্ন তুলেছে, ছবিটি এ আই কিনা?
যদিও পরবর্তীতে বিভিন্ন মাধ্যম নিশ্চিত করেছে ছবিটি এ আই নয়,তারপর আসিফ মাহমুদ তার পোস্ট ডিলিট করেন। যদিও সেই সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় জামায়াত শিবির ও তাদের শিশু সংগঠনের গুজববাজরা ছবিটি এআই বলে ব্যাপক প্রচার করেছে।মূলত নোংরামির উদ্দেশ্যে আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ছবি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে।
স্বাভাবিক কমনসেন্স থাকলেই তো বুঝা যায় একটা দেশের প্রধানমন্ত্রী এই আই ছবি ব্যবহার করবে না। নিজ দেশের প্রধানমন্ত্রী যদি ভালো কিছু করে সেটা তো গর্ব করার মত বিষয়।অথচ আসিফ মাহমুদ এই কাজটি করে মূলত নিচু মানসিকতার পরিচয় দিয়েছে। এই ধরনের অপপ্রচার কিংবা প্রোপাগান্ডা ছড়ায় মূলত জামায়াত শিবির, এখন সেখানে নতুন করে যুক্ত হয়েছে জামায়াতের শিশু সংগঠন এনসিপি।

