কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন আগামী এখন টক অব দা টাউনে পরিনত হয়েছে। আগামী নির্বাচনকে ঘিড়ে প্রার্থীরা ইতিমধ্যে এলাকার ব্যবসায়ীদের সাথে নিয়মিত কুশল বিনিময় ও বৈঠক করছেন।
দীর্ঘ ১৭ বছর পর ভোটের আমেজ তৈরী হওয়ায় এই এলাকার ব্যবসায়ীরাও খুশি। নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক পদ্ধতিতে কমিটি প্রদান ছিলো এই এলাকার ব্যবসায়ী সমাজের দীর্ঘ দিনের প্রানের দাবী।
অবশেষে তা দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়িত হতে যাচ্ছে। বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একটি সুত্রের মাধ্যমে জানা যায়, আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে হতে পারে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন বহুল কাঙ্খিত ও আলোচিত নির্বাচন।
এ বিষয়ে বর্তমান কমিটির সভাপতি হাজী আনোয়ার হোসেন বলেন, যেহুতু দীর্ঘ দিন নির্বাচন ছাড়াই এই সমিতি চলছিলো তাই কিছু সংস্কারের দরকার ছিলো। আমরা সংস্কার কাজগুলো প্রায় গুছিয়ে এনেছি। আমরা কমিটির সকলে এলাকার গণ্যমান্য ব্যাবসায়ী ও মুরব্বীদের নিয়ে একসাথে মিটিং করে নির্বাচনের ফাইনাল তারিখ ঘোষণা করবো। দ্রুত সময়ের মধ্যেই দীর্ঘ দিন পরে গার্মেন্টস পল্লীতে সুন্দর ও সুস্ঠ একটি নির্বাচন হবে।
গার্মেন্টস পল্লীর আরেক প্রভাবশালী নেতা আসাদ খান বলেন, আমি সবসময়েই স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নির্বাচন চেয়ে এসেছি। আমি নির্বাচনের জন্য সবসময়ই প্রস্তুত।
আরোও পড়ুনঃ রসুলপুর সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

