২ টি মামলায় দঃ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সারাফাত গ্রেফতার

অপরাধ কেরানীগঞ্জ সারাদেশ

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শফিউল ইসলাম সারাফাতকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকা থেকে ওয়ারেন্টের আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

সারাফাত আগানগর ছোট মসজিদ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. শফিকুল ইসলাম সাঈদ এবং মায়ের নাম সেলিনা সাঈদ।

খোজ নিয়ে জানা যায়, সারাফাতের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০২৬ সালের ২৬ জুন দায়ের করা একটি মামলাসহ ২০২৫ সালের ১০ জুলাই রাজধানীর কোতোয়ালি থানায় ব্যবসায়ী সোহাগ হত্যায় দায়ের করা একটি হত্যা মামলা রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫ ও ৫০৬ ধারা এবং কোতোয়ালি থানার মামলায় ১৪৩, ৩০২ ও ৩৪ ধারার উল্লেখ রয়েছে।

এ ঘটনায় আজ সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।