জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য অনুরোধ করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে একটি ইমেইল পাঠায় ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি আইনি প্রতিষ্ঠান। তবে ওই ইমেইলে আইনি প্রতিষ্ঠানটিকে শেখ হাসিনার দেওয়া কোনো অথরাইজেশন নেই।
সোমবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। সেই ইমেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে।’
এতে আরও বলা হয়েছে, ‘আদৌ অনুরোধটি সঠিক কি না-সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’

