আবারো ঢাকা জেলা (ডিবি) দক্ষিণের ওসি প্রত্যাহার

কেরানীগঞ্জ সারাদেশ

প্রতিবেদকঃ আল ইমরান রাফি
ঢাকা জেলা গোয়েন্দা শাখা ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিমকে প্রত্যাহার করেছে ঢাকা জেলা পুলিশ।

সোমবার, ৩১ আগস্ট ঢাকা জেলা পুলিশের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডিবি দক্ষিণের ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

জানা গেছে, ডিবি দক্ষিণ পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে হয়রানি, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এসব অভিযোগ ও ডিবি দক্ষিণের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদও প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতেই ডিবি দক্ষিণের ওসির দায়িত্ব থেকে রেজাউল করিমকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে প্রজ্ঞাপনে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি