কেরানীগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগ

অপরাধ

কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার সাংবাদিক আরিফ সম্রাটকে  হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে।

আরিফ সম্রাট অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নেতা হাজী মনজুর ইসলাম (৪৫), হাজী মনির হোসেন (৫২), নাজির হোসেন (৩৮), সৈকত আহমেদ (২৬) সহ অজ্ঞাত কয়েকজন মিলে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায়।

প্রকাশিত একটি ভিডিও তে দেখা গেছে হাজী মঞ্জুর,,শসৈকত, , নাজিরসহ ২০/১৫ জন লোক পুলিশের সম্মুখেই ভুক্তভোগী  সাংবাদিককে সাসাচ্ছেন এবং গালাগালি করছেন।

সাংবাদিক আরিফ সম্রাট আরোা জানান, গত ২৮ আগস্ট রাত ৮টা ১৩ মিনিটে খোলামোড়া নবাবচর শাহজাহান রোড এলাকায় তার মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন চোরের পক্ষ নিয়ে অভিযুক্তরা জনসম্মুখে তাকে হুমকি দেয় ও লাঞ্ছিত করে। ঘটনাস্থলে পুলিশ থাকায় এ যাত্রায় তিনি বেঁচে যান বলেও জানান তিনি।

আরিফ সম্রাট আরো  বলেন, আমাকে সামাজিক ভাবে কোণঠাসা এবং হেয় করতে জনসম্মুখে হুমকি ও লাঞ্ছিত করা হয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

অভিযুক্ত মনির হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, এটা আমাদের ভুল হয়েছে। পুরো ঘটনাটি ভুল বোঝাবুঝি হয়েছে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু জানান, বিষয়টি আমরা গভীর ভাবে তদন্ত করছি। সাংবাদিকের উপর হামলা হলে অভিযুক্তকে অবস্যই আইনের আওতায় আনা হবে।