দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়িত্বে নতুন ওসি ফকরুল ইসলাম

Uncategorized আমার ইউনিয়ন কেরানীগঞ্জ গনমাধ্যম ছিনটাই ও অপরাধ জাতীয় রাজধানী লাইফ স্টাইল সারাদেশ

আল ইমরান রাফিঃ

ঢাকার গুরুত্বপূর্ণ থানাগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ কেরানীগঞ্জ থানা। দীর্ঘ তিন মাসের বেশি সময় অফিসার ইনচার্জ (ওসি) পদ শূন্য থাকার পর অবশেষে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফকরুল ইসলাম।

 

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ফকরুল ইসলামকে পদায়ন করা হয়।

 

এর আগে চলতি বছরের ২৮ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার তৎকালীন অফিসার ইনচার্জ সাইফুল আলমকে সাভার থানায় বদলি করা হয়। এরপর থেকে দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ এ থানার ওসির পদটি শূন্য ছিল। এতে থানাটির নিয়মিত প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ছিল।

 

নবনিযুক্ত অফিসার ইনচার্জ ফকরুল ইসলাম বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের মতো গুরুত্বপূর্ণ থানায় দীর্ঘদিন ওসির পদ শূন্য ছিল। এ থানায় কাজ করাটা আমার জন্য চ্যালেঞ্জিং। দক্ষিণ কেরানীগঞ্জের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ দায়িত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করব।

 

নতুন ওসির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার নিয়মিত কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা স্থানীয়দের।