
ধর্ষণের পর হত্যার শিকার ঢাকার পল্লবী এলাকার শিশু রামিসার (৮) দাফন সম্পন্ন হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামের মোল্লাবাড়িতে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বুধবার (২০ মে) রাত ৯টার দিকে এশা শেষে জানাজা আদায় করে দাদা-দাদির কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
রামিসা উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার মেয়ে। তার মৃত্যুতে পরিবার, স্বজনদের ও এলাকাবাসির মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশেই রামিসাকে সমাহিত করা হয়েছে। দাফনের সময় স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

