কেরানীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ আইন ও আদালত কেরানীগঞ্জ ছিনটাই ও অপরাধ শুভাড্যা

← Back

Thank you for your response. ✨

ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন

মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন। তিনি জানান, মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ সিমল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে চুনকুটিয়া এলাকায় পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ ওমর শরীফ (২৮) নামের আরেকজনকে আটক করা হয়। ডিবি সূএ জানায়, আটক ওমর শরীফ চুনকুটিয়া মুসলিমনগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এছাড়া হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ নিলুফা (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং পরে আদালতে পাঠানো হয়েছে।