শুরু হতে যাচ্ছে Fitness Gym Center-এ বিজয় গেমস ২.০ অভ্যন্তরীণ প্রতিযোগিতা

কেরানীগঞ্জ খেলাধূলা

মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে আগামী ১৬ ডিসেম্বর Fitness Gym Centre–এ আয়োজন করা হয়েছে একদিন ব্যাপী ফিটনেস প্রতিযোগিতা ‘বিজয় গেমস ২.০’ অভ্যন্তরীণ প্রতিযোগিতা

ইভেন্টটি সম্পূর্ণ লাইভ সম্প্রচার করবে দেশের শীর্ষ ফিটনেস মিডিয়া Fit Bangladesh অভ্যন্তরীণ প্রতিযোগিতা । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবু সুফিয়ান তাজ। প্রতিযোগিতার প্রধান প্রশিক্ষক (Chief Trainer) হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ জামাল, এছাড়া আয়োজকের পৃষ্ঠপোষক ও কর্ণধার হিসেবে থাকবে মেহেদী হাসান।


Fitness Gym Center কর্তৃপক্ষ জানিয়েছে, ইভেন্টে চারটি অফিসিয়াল ক্যাটাগরিতে লাইভ একাডেমি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে —
Plank Challenge
Push-Up Challenge
Deadlift Challenge
Chin-Up Challenge

এসব রাউন্ডের সেরা প্রতিযোগীরাই সন্ধ্যায় অংশ নেবেন Grand Finale — HOLD ON (Ultimate Fitness Hold-On Battle)-এ, যা হবে শক্তি, স্ট্যামিনা ও মানসিক সহনশীলতার যৌথ মূল্যায়ন।

আয়োজকরা আরও জানিয়েছেন, এবার ছেলে-মেয়ে উভয়েই একই ক্যাটাগরিতে যেকোনো জিমের মেম্বাররাও অংশ নিতে পারবেন

প্রতিযোগীতায় পুরুষ্কার হিসেবে রয়েছে
১ম পুরস্কার: ১২ মাসের প্যাকেজ — ৳২০,৪০০/-
২য় পুরস্কার: ৬ মাসের প্যাকেজ — ৳১০,২০০/-
৩য় পুরস্কার: ৩ মাসের প্যাকেজ — ৳৫,১০০/-

আরোও পড়ুনঃ হুমকি দিয়ে পরাজয় আড়াল করছে ইসরাইল: ইরানি জেনারেল