সুলতান আহম্মদ খানের বাৎসরিক আয় ৫ লাখ, নগদ আছে ৯০ হাজার টাকা

কেরানীগঞ্জ ধর্মীয় রাজনীতি

চরমোনাই পীর সমর্থিত হাতপাখা মার্কার ঢাকা ৩ আসনের প্রার্থী সুলতান আহম্মদ খানের বাৎসরিক আয়  ৫ লাখ টাকা। তার হাতে নগদ টাকা আছে ৯০ হাজারের মত।

 ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, সুলতান আহম্মদের পেশা হিসেবে ব্যবসা দেখানো হয়েছে।  তার ব্যাংকে কোন টাকা নেই। এছাড়া স্বর্ন অথবা গাড়িও নেই।

তবে তার ২৪ শতাংশ জমি এবং আবাসিক ভবন রয়েছে। যার বর্তমান মূল্য ৭০ লাখ টাকা।

এছাড়া তার ৬০ টাকা মূল্যের ইলেকট্রনিক পন্য রয়েছে বলে হলফ নামায় দেখিয়েছেন।

তার বাৎসরিক আয়  ৫ লাখ টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। সেই সাথে তিনি ৫ হাজার টাকা গত অর্থ বছরে টেক্স প্রদান করেছেন

আরোও পড়ুনঃ ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী হচ্ছেন তারেক রহমান: পার্থ