ঢাকা ৩ জামায়াত প্রার্থীর সম্পদ দুই কোটি টাকা, রয়েছে ৫০ ভরি স্বর্ণ

কেরানীগঞ্জ রাজনীতি

বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা ৩ আসনে প্রার্থী মো: শাহীনুর ইসলামের মোট সম্পদের পরিমাণ ২ কোটি ২ লাখ ৪৮ হাজার ৩৫১ টাকা। এর মধ্যে নগদ সম পরিমান রয়েছে ৫৯ লাখ ৯৬ হাজার ০৫৮ টাকা এবং স্বর্ণ রয়েছে ৫০ ভরি। সোমবার ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন।

নির্বাচনী হলফনামা অনুযায়ী,  বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা ৩ আসনে প্রার্থী মো: শাহীনুর ইসলামের ১  কোটি ৩ লাখ ৮ হাজার ১শ চব্বিশ টাকা মূল্যের অকৃষি জমি। স্ত্রীর নামে ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের অকৃষি জমি।  এছাড়া একটি আবাসিক ভবন যার আনুমানিক মূল্য ৭০ লক্ষ ৬ হাজার ৬শ ৪৫। একটি ফ্লাট যার আনুমানিক মূল্য : ২৯ লক্ষ ৩৩ হাজার ৫৫০ টাকা দেখানো হয়েছে।

পেশা হিসেবে তিনি অধ্যাপক বলে উল্লেখ করেছেন। তার ও তার স্ত্রীর মালিকানায় চার লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী রয়েছে।

 তিনি আত্মীয় স্বজনদের থেকে ৫ লাখ টাকা ঋণ নিয়েছেন  বলেও উল্লেখ করেছেন।

 তার বার্ষিক আয় ৫ লাখ ১০ হাজার ৬৯৭ টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। সেই সাথে তিনি ১১ হাজার ১০৫ টাকা গত অর্থ বছরে টেক্স প্রদান করেছেন।

আরোও পড়ুনঃ ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী হচ্ছেন তারেক রহমান: পার্থ