দ: কেরানীগঞ্জ থানার আগানগর কেচি শাহ এলাকায় একটি মদের বার স্থাপন হয়েছে কিছু দিন আগে। বার স্থাপন সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রচার হলে স্থানীয়রা বারটি বন্ধ করতে ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় জনতার যাওয়ার খবর পেয়ে পালিয়ে যান বারের লোকজন। তবে বারটি পুনরায় চালু করার জন্য এবং বারে যেন স্থানীয়দের কোন ধরনের হামলা না আসে সেই লক্ষে মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি কুচক্রী মহল এবং বারের মালিক ও ভবনটির মালিক মো: নুরুজ্জামান।।
জানা যায়, একটি কুচক্রী মহল দ্বারা এলাকায় প্রচার করছে যে ভবনটির মালিক আগানগরের সমাজসেবক জমিদার মো: রফিক শেখের। তবে খবর নিয়ে জানা যায়, ভবনের মালিকানায় রফিক শেখের কোন অংশ নেই।
মো: সায়েম নামে স্থানীয় এক তরুন বলেন, গত কালকে শুনলাম এই ভবনের মালিক রফিক শেখ, পরে বিস্তারিত খবর নিলাম এটা মূলত নুরুজ্জামান নামে এক ব্যাক্তি ও পুলিশের এক ডিআইজির ভবন। তাদের সংশ্লিষ্টতায় বারটা হয়েছে। ভবনটির ওপর যেন কেও হামলা না করে তাই তারা ভবনটি রফিক শেখের বলে গুজব ছড়াচ্ছে। কারন তারা যানে এলাকায় রফিক শেখের সুনাম রয়েছে, তার ভবন শুনলে কেও হামলা করবে না।
মো: আবসার নামে অপর একজন বলেন, এই ভবনটা রফিক শেখের না, পাশের ভবনটা রফিক শেখের, নুরুজ্জামান বাচার জন্য রফিক শেখের নাম ব্যবহার করছে।
এ বিষয়ে জানতে চাইলে রফিক শেখ জানান, ঐ ভবনটা আমার না। একটি কুচক্রী মহল আমার সম্মান নষ্ট করতে এবং নিজেরে বাঁচতে আমার নাম ব্যবহার করছে। আমি দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।
বারের বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, বারের মালিক হাইকোর্ট রীট করে এখানে আছে। হাইকোর্ট বারটি তিন মাসের মধ্যে যেন ভাঙা না হয়, সেই রিট মন্জুর করেছে।
আরোও পড়ুনঃ টর্চ জ্বালিয়ে যুদ্ধবিরতির বার্তা দিয়ে ভাইরাল সেই তরুণ সাংবাদিক নিহত

