দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় হাসনাত-সারজিস সহ ৫ নেতাকে কারণ দর্শনো নোটিশ দেওয়া হয়েছে।
বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষস্থানীয় হাসনাত-সারজিস সহ ৫ নেতাকে হঠাৎ কক্সবাজারে দেখা যায়। তাদের কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে নানান আলোচনা-সমালোচনার পর তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
বুধবার (০৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, “গতকাল ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ কাছে পূর্বে অবগত করা হয়নি।
এতে আরও বলা হয়, এমতাবস্থায়, ‘আপনাদের এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাদের নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।’
আরোও পড়ুনঃ নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি নাঃ মির্জা ফখরুল

