গোপালগঞ্জে বিএনপির কার্যলায় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

অপরাধ সারাদেশ

গোপালগঞ্জে কাশিয়াীতে বিএনপির কার্যলায় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় পুলিশের হেফাজতে থাকা আসামিদের ছিনিয়ে নেওয়া এবং অস্ত্র লুটের অভিযোগও উঠেছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা-পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। তাদের ছাড়িয়ে নিতে রাতে থানায় যান সংগঠনটির নেতাকর্মীরা। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য, একপর্যায়ে স্থানীয় একটি মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংগঠিত হন। পরে তাঁরা থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

হামলার সময় থানা কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও আবাসিক ভবনেও অগ্নিসংযোগ করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ছাড়া থানার লকার ভেঙে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং পুলিশের অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।