বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা -৩ (কেরানীগঞ্জ) আসন থেকে নির্বাচন করছেন। তিনি এই আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন। দক্ষিন কেরানীগঞ্জের বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে নিজেই কেরানীগঞ্জ উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট হলফনামাসহ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, গয়েশ্বর চন্দ্র রায়ের পেশা কৃষি এবং সেখান থেকে তার বার্ষিক আয় ২ লাখ ৩৫ হাজার টাকা এছাড়া ভাড়া বাবদ প্রায় ১৫ লাখ টাকা বাৎসরিক আয়। তার হাতে নগদ অর্থ রয়েছে ৪৬ লাখ ৬৪ হাজার ৪৫৯ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ মাত্র ৭৬ হাজার ৯৮৫ টাকা। এছাড়া বন্ড, ঋণপত্র ও শেয়ারবাজারে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ রয়েছে ১ লাখ টাকা। এছাড়া তার একটি গাড়ি রয়েছে যার মূল্য ৫৬ লাখ ৫৫ হাজার টাকা।
তার মোট অস্থাবর সম্পদের পরিমান : এক কোটি ১০ লাখ ১৯ হাজার ৫০০ টাকা
হলফনামার তথ্যে আরও জানা যায়, তার কৃষি জমি রয়েছে ৪২ ডেসিমিল। এবং অকৃষি জমি রয়েছে ৩.২৫ একর ৮৬। এছাড়া ৬ কাঠার ওপর একটি ৬ তলা ভবন এবং ১০ ডেসিমিলের ওপর ২ তলা ভবন রয়েছে তার। তার মোট স্থায়ী সম্পদের মূল্য ৬০ কোটি টাকা দেখানো হয়েছে হলফ নামায়।
২০২৫–২০২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, তিনি ১ লাখ ৯৯ হাজার ৭২৯ টাকা আয়কর পরিশোধ করেছেন।
আরোও পড়ুনঃ ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী হচ্ছেন তারেক রহমান: পার্থ

