ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা তেলঘাট এলাকায় গত ১০ জানুয়ারী স্বেচ্ছাসেবকলীগ নেতা রাব্বীসহ তার সহযোগীরা রাসেল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যার মুল আসামী আফতাব উদ্দিন রাব্বিসহ তার ১১ সহযোগীকে গ্রেপ্তার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় ১৭ জানুয়ারী বুধবার ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, গত ১০ জানুয়ারী দক্ষিন কেরাণীগঞ্জ থানার তেলঘাটে পারভিন কমিউনিটি সেন্টারের একটি অফিস কক্ষে স্বেচ্ছাসেবকলীগ নেতা রাব্বি এবং তার সহযোগীরা রাসেল নামে এক যুবকে অমানবিক নির্যাতন করে , পরে রাসেল মারা যায়। পরবর্তীতে আমরা সরাসরি অভিযোগ না পাওয়ার পরেও আমরা তাতক্ষনিক রাসেলের বাড়িতে উপস্থিত হয়ে তার লাশ নিয়ে আসি, এবং রাসেলের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
অপরাধীরা ঘটনার পরেই দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এবং দেশ পাড়ি দিয়ে অন্য দেশে চলে যাবার প্লান করছিলো। আমরা দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে মূল হোতা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাব্বীসহ ১১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এরমধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় ঝিনাইদহ জেলার মহেষপুর থানার বাশবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মূলহোতা আফতাব উদ্দিন রাব্বি,সজীব,রাজীব,হীরা, ও ফিরোজ কে গ্রেপ্তার করতে সক্ষম হই।
পরে গ্রেপ্তারকৃত আসামীদের জিঞ্জাসাবাদ করে তাদের দেয়া তথ্য অনুযায়ী, ভোলার লালমোহনে অভিযান পরিচালনা করে ঠান্ডু,আমির,রনি,দেলোয়ার,শিপন,মাহফুজকে গ্রেফ্তার করা হয়।
আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি চাদার টাকা ভাগাভাগি নিয়েই এই হত্যাকান্ড। ওই এলাকায় অনেকেই চাদাবাজির স্বীকার বলে আমরা জানতে পেরেছি। বাকি তথ্য আসামিদের রিমান্ডে এনে জানতে পারবো।
আরো পড়ুনঃ পার্লারে গোপন দৃশ্যধারণে’র অভিযোগে পর্ণোগ্রাফি মামলায় সকল আসামীর জামিন

