কেরানীগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালীকান্দি এলাকায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা র অভিযোগ উঠেছে। আজ ১৯ নভেম্বর (বুধবার) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক (৩৫) কেরানীগঞ্জ মডেল থানার মধুর চরের রবিউল ইসলামে ছেলে।

স্থানীয়দের দাবি, তাকে অজ্ঞাতনামা কয়েকজন লোক চোর সন্দেহে আটক করে পিটিয়ে হত্যা পিটুনির একপর্যায়ে গুরুতর আহত করেন, যা পরে তার মৃত্যুর কারণ হয়।

সংবাদ পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু বলেন, চোর সন্দেহে কিনা তা এখনো স্পষ্ট না, পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

আরোও পড়ুনঃ টর্চ জ্বালিয়ে যুদ্ধবিরতির বার্তা দিয়ে ভাইরাল সেই তরুণ সাংবাদিক নিহত