দক্ষিন কেরানীগঞ্জের খেজুরবাগ টাইস মসজিদ গলিতে ফারজানা (২৪) নামে এক গৃহবধূ খুন হয়েছে। নিহত ফারাজানার স্বামীর বাড়ি ঝালকাঠি জেলার মনোহরপুর এলাকায় ।
নিহতের স্বামীর রিফাত(২৬) বলেন, আমি আমার স্ত্রী ফারজানা, আমার বাবা এবং বড় ভাই সবুজ এই বাড়িতে ভাড়া থাকতাম। প্রতিদিনের মত আজ সকালে আমি ও আমার বাবা কাজের উদ্দেশ্যে বের হই । বিকেলে আমার স্ত্রীর সাথে ফোনে কথা হয়, আমাকে আমলকি নিয়ে আসতে বলে ফোন রেখে দেয়।
আমি কাজ শেষে রাত ৮ টায় বাসায় ফেরার পথে স্ত্রীকে কল দিলে তার সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি । বাসায় এসে দেখি আমার বাসায় লোকজন এবং আমার স্ত্রী মাথায় আঘাতের চিহ্ন এবং মৃত অবস্থায় পরে রয়েছে।
আরও পড়ুন : জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহ করছে: মির্জা ফখরুল
এলাকাবাসী জানায়, আজ রাতে আনুমানিক রাত ৭ টায় চাইস মসজিদের গলিতে একটি ছেলেকে বোরকা পরা অবস্থায় দেখতে পেয়ে চোর সন্দেহে তাকে গড়নপিটুনি দেই। তাকে ছেড়ে দিলে সে কোথাও চলে যায়।
পরবর্তীতে আমরা দেখি এই বাড়ির নিচতলার একটি ফ্লাটের দরজা খোলা, ভেতরে সবকিছু এলোমেলো, এবং একটি কক্ষে মাথায় আঘাতের চিন্হু অবস্থায় এই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেই। আমরা ধারনা করছি চোর সন্দেহ করা সেই ছেলেটিই এই হত্যাকান্ডটি ঘটিয়েছে ।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার, কেরানীগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম জানায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাথায় আঘাতের চিহ্ন অবস্থায় একজন নারীর লাশ উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ফারজানার ভাসুর সবুজ এই হত্যাকান্ড ঘটিয়ে পালিয়ে গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে, এ বিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

