কালিন্দীতে ইয়াবাসহ শ্রমিক দলের নেতা আটক

Uncategorized অপরাধ কালিন্দী কেরানীগঞ্জ দুর্ঘটনা

ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নে ইয়াবাসহ আলামীন (৩৪) নামে এক চিহ্নিত  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে কেরানীগঞ্জ মডেল থানাধীন ভংনায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইয়াবা ও অপর দুই মাদক ব্যবসায়ীসহ আলামীনকে গ্রেপার করা হয়। গ্রেপ্তারকৃত আলামীন শ্রমিক দলের ইউনিয়ন সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, আলামীন ঢালী কালিন্দী ইউনিয়ন শ্রমিক দলের সহ সভাপতি।  তার পিতা মিলন ঢালী ছিলেন কালিন্দী ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আলামীনের ভাই আসাদ কালিন্দী ইউনিয়ন তাতী লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও তার আপন চাচা লিটন ঢালী ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের যুগ্ন আহ্বায়ক পদে রয়েছেন।

স্থানীয়রা আরো জানান, আলামীন বিগত আওয়ামী সরকারের আমলে বাবা এবং ভাই আওয়ামী নেতা হওয়ায়, তাদের প্রভাব দেখিয়ে নানা ধরনের নৈরাজ্য করতো।  ক্ষমতার অপব্যবহার করতো। সরকার পরিবর্তন সাথে সাথে এখন চাচা এবং সে বিএনপি নেতা হওয়ায় প্রভাব আগের চেয়ে বেশি দেখাচ্ছে।   কালিন্দীতে মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত বিএনপির এ নেতা।

এছাড়াও জোড়পূর্বক এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে বৈদ্যুতিক মিটার স্থাপন করে অতিরিক্ত অর্থ আদায়,জমি দখল,চাঁদাবাজি, ভয় দেখিয়ে ইট বালুর ব্যবসা,ডেজার দিয়ে জোর করে বালু ভরাট করা,মাদক কেনার জন্য প্রাইভেট কার ক্রয় করা,মেয়ে ব্যবসাসহ নানা ধরনের অবৈধ কর্মকান্ডের সাথে আলামীন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক নেতা জানান, আলামীন বিএনপি করে এটা সত্যি,  লুকানোর সুযোগ নেই। তবে তার মতো নেতাদের কারনে স্থানীয় বিএনপির বদনাম হচ্ছে। ও পূর্বে বাবা আওয়ামী লীগ নেতা হওয়ায় সেই দাপট দেখাতো এলাকায়। এখন তো সে নিজেই বিএনপি নেতা, নিজের ক্ষমতায় নানা অপকর্ম করছে।

স্থানীয় বিএনপি নেতারা সমাজকে মাদকমুক্ত করার লক্ষে মাদকের সাথে জড়িতদের সকলের  বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করছেন।

এ বিষয়ে কালিন্দী ইউনিয়নের বিএনপির সদস্য সচিব হাজী আতাউর রহমান হিরা জানান, গ্রেপ্তারকৃত আলামীন বিএনপির কেও হতে পারে না। তার কোন পদবী রয়েছে কি না বিষয়টা আমি তদন্ত করে দেখতেছি। বিএনপিতে মাদক ব্যবসায়ীদের কোন ঠাই নেই। মাদক ব্যবসায়ীদের কোন দল নেই তারা শুধুই মাদক ব্যবসায়ী।

 

কালিন্দী ইউনিয়নেট বিএনপির আহ্বায়ক মো: মেহবুব বলেন, মাদকের সাথে কোন আপষ নেই। আমাদের নেতা আমান উল্লাহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন, আমাদের ও অবস্থান তাই। মাদকের সাথে জড়িত কারো ছাড় নেই। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে সে যেই হোক।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।