মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ সোহেল রানাকে সভাপতি এবং মোজাম্মেল হক মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কমিটিটি অনুমোদন করেন। এতে আরও জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে মুন্সীগঞ্জ জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

