পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছেন- এটা কী এ.আই নাকি বাস্তব আমরা কিন্তু জানি না৷
তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানেন না এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে এটা হাস্যকর, বিভ্রান্তিকর মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে৷ আমরা যদি সরকারি দল ও বিরোধী দিল একসাথে কাজ করি, রাজপথে সক্রিয় হই, আওয়াজ তুলি তাহলে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে৷
এসময় যারা বাসে আগুন দিচ্ছে, ভাঙচুর করছে তাদের ধরিয়ে দিলে গণঅধিকার পরিষদ তাদের ২০ হাজার করে টাকা দেবে বলে জানান প্রতিমন্ত্রী৷
অহেতুক সরকারের বিরুদ্ধচারণ না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখেন, আমরা আশা করব রাজপথেও এমন ভূমিকা পালন করবেন৷
তিনি আরো বলেন, আমরা শুনছি তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না৷ এটা যদি সত্য হয় তাহলে খাল কেটে কুমির আনা হবে৷

