আল ইমরান রাফিঃ
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিন পুলিশের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানকে বদলি করা হয়েছে। নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহিদুল ইসলাম।
এর আগে গত ০১ সেপ্টেম্বর ততকালীন ওসি রেজাউল করিমকে বদলির পর নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পান আশফাক রাগীব হাসান। মাএ ৮০ দিন দায়িত্ব পালনের পর ২০ নভেম্বর শুক্রবার ঢাকা জেলা ডিবি পুলিশ দক্ষিন শাখার অফিসার ইনচার্জ হিসেবে মোঃ জাহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিন এর নবনিযুক্ত অফিসার ইনচার্জ মো জাহিদুল ইসলাম বলেন, এখানে দায়িত্ব গ্রহনের আগে আমি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাসহ ৩ টি থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়াও সুনামগঞ্জের একটি থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করছি। সর্বশেষ আমি ঢাকা জেলার আদালতে দায়িত্বরত ছিলাম। আশা করি ঢাকা জেলা দক্ষিন ডিবিতে সৎ ভাবে কাজ করে অপরাধমুক্ত করতে দায়িত্ব পালন করবো।

