নিষিদ্ধ আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি থেকে বহিষ্কার মিজান

রাজনীতি সারাদেশ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (তারিখ উল্লেখ নেই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় মিজানুর রহমান মিজানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত মিজানুর রহমানের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী সাংগঠনিকভাবে যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে প্রথমে মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। পরে ওই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছে।