শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

দুর্ঘটনা সারাদেশ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতিকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়েছে। এ সময় দ্রুত উড়োজাহাজ থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে নেওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের। ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬১ নম্বর ফ্লাইটটি উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে জানা গেছে।

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তাঁরা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।