দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা

ভৌগোলিক কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। ভূমিকম্প মোকাবেলায় ভূমিকম্প ব্যবস্থাপনায় পারদর্শী অন্য দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের আদলে কার্যকর মডেল সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে প্রস্তুত রাখা এখন সময়ের দাবি। মঙ্গলবার (০৫ নভেম্বর) ঢাকায় বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস হলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ […]

আরও পড়ুন
প্রেসিডেন্ট নির্বাচন

আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, কে যাচ্ছেন হোয়াইট হাউসে

আজ ৫ ই নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন । বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির মসনদ আগামী চার বছর কে সামলাবেন তা নির্ধারিত হবে এই নির্বাচনের মাধ্যমে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস, নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প—কে পাচ্ছেন হোয়াইট হাউসের টিকিট, তা নির্ধারণে ভোট দেবেন মার্কিন নাগরিকেরা। দিনভর চলবে রিপাবলিকান প্রতীক হাতি ও ডেমোক্রেটিক প্রতীক গাধার […]

আরও পড়ুন
প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টাকে কাজের অগ্রগতি জানালেন সংস্কার কমিশন প্রধানরা

রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে সংস্কার কমিশনের প্রধানেরা কমিশনের কাজের অগ্রগতি জানিয়েছেন। সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই কথা জানিয়েছে। বৈঠকে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়িদ চৌধুরী জানিয়েছেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ […]

আরও পড়ুন
গয়েশ্বর

রাজনৈতিক দল নিষিদ্ধের ফলাফল ভালো কিছু বয়ে আনে না: গয়েশ্বর

রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্য দিয়ে ক্ষমতায় নিরঙ্কুশ করার ফলাফল কখনো ভালো কিছু বয়ে আনে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ঐতিহাসিক ৭ নভেম্বর ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন […]

আরও পড়ুন
কৌশিক হোসেন তাপস

গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ। রোববার (৩ নভেম্বর) রাতে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি  জানান, রোববার (৩ নভেম্বর) রাত ১২টায় রাজধানীর ভাটারা প্রগতি স্মরণি থেকে গুলি করার অভিযোগে  এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, তার বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যার ঘটনার […]

আরও পড়ুন
বিশ্ব ইজতেমা

এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য ৫৮তম বিশ্ব ইজতেমা দুই দফায় আয়োজিত হবে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় […]

আরও পড়ুন
ডলার

অক্টোবরে রেমিট্যান্স এলো সাড়ে ২৩৯ কোটি ডলার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার । যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৭ হাজার কোটি টাকা। এর আগে গত সেপ্টেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছিল মোট ২৪০ কোটি […]

আরও পড়ুন
হাবিবুর রহমান

মাত্র ৪৯ দিনে কোরআনে হাফেজ ৮ বছরের ছোট্ট হাবিবুর রহমান

স্বাভাবিকভাবে হেফজ বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো কোরআন মুখস্থ করতে সময় লাগে এক থেকে দেড় বছর। সেখানে মাত্র ৪৯ দিনে পুরো কোরআনে হাফেজ হলো নোয়াখালীর ৮ বছরের বিস্ময় শিশু হাবিবুর রহমান । বিস্ময়কর ও প্রখর মেধাবী এই হাবিবুর রহমান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুরেরগো পোলে অবস্থিত বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে সেনবাগ উপজেলার বীজবাগ […]

আরও পড়ুন
আইজিপি

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে আইজিপির যুক্তরাজ্য সফর

ইন্টারপোল এর ৯২ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ ময়নুল ইসলাম, এনডিসি। আইজিপি সম্মেলনে ২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি আলী হায়দার চৌধুরী। চার দিনব্যাপী (৪-৭ নভেম্বর) ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের […]

আরও পড়ুন
পলিথিন

আজ থেকে পলিথিন বন্ধে অভিযান শুরু

নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আজ থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। শনিবার (২ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার […]

আরও পড়ুন