কেরানীগঞ্জে দিন দুপুরে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে অর্থ ছিনতাইয়ের অভিযোগ

ছিনটাই ও অপরাধ

রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার মডেল থানার হজরতপুর ইউনিয়নের আলিপুর স্ট্যান্ডে দিন দুপুরে ফিল্মি স্ট্যাইলে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাই এর ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ঘটনায় আহত সাইফুর ইসলাম আকাশ আলিপুর এলাকার বাসিন্দা ইউসুফ আলীর ছেলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপশি আলিপুর স্ট্যান্ডে তিনি একটি বিকাশ দোকান পরিচালনা করেন বলে জানা যায়।

জানা যায়, দুপুর আনুমানিক ১টা সময় আলিপুর বাজারে সোনালী ব্যাংকে টাকা ডিপোজিট করতে যাচ্ছিলেন আকাশ। তখন রায়হান, আরিফ, রাব্বিসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন হাতে স্ট্যাম্প নিয়ে এসে তার কাছে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আকাশ টাকার ব্যাগ দিতে না চাইলে সন্ত্রাসীরা হাতে থাকা স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আকাশকে আহত করে তার সাথে থাকা ব্যাগ ও ফোন ছিনিয়ে নেন। এসময় আকাশ স্ট্যাম্প এর আঘাতে ঘটনাস্থলেই জ্ঞান হারালে আশপাশ থেকে মানুষ জন এসে তাকে উদ্ধার করে। ততক্ষণে সন্ত্রাসীরা ঘটনা স্থল ত্যাগ করে বলে জানা যায়।

বু

 

আকাশ বলেন, রায়হান, আরিফ, রাব্বি নামের তিনজনের সাথে আমার পূর্ব পরিচয় ছিলো। মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হতো, কিন্তু তারা আমাকে ফলো করতো বিষয়টা আমি বুঝতে পারিনি। আমি আজকে যখন ব্যাংকে যাচ্ছিলাম টাকা নিয়ে তখন তারা এসে আমাকে হামলা করে। আঘাতে আমি জ্ঞান হারিয়ে ফেললে আমার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় তারা।

উক্ত ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দেয়ার করা হয়েছে বলে জানা যায়।