হাটের আগে সক্রিয় জালটাকা চক্রের সদস্যরা ; কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার দুই সদস্য

Uncategorized কালিন্দী

আসন্ন ঈদুল আযহার আগে কোরবানী পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীতে আবারো সক্রিয় জাল টাকা চক্রের সদস্যরা।  ঢাকার কেরানীগঞ্জে এমন একটি চক্রের খবর পেয়ে অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশ ।  গ্রেপ্তারকৃতরা হলেন,  মো: কাউসার(৫০) এবং মো: কামাল(৫১) ।  গ্রেপ্তারকৃত কাউসার জালটাকা তৈরীর দায়ে এর আগেও একাধিকবার আটক হয়েছে এবং তারনামে বর্তমানে ঢাকার বিভিন্ন থানায় জালটাকা তৈরীর ৭টি মামলা চলমান রয়েছে।

গতকাল ০৫ মে ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মো: তরিকুল ইসলাম জানান,  ঈদের আগে পশুর হাটকে কেন্দ্র করে জাল টাকা কারবারীরা সক্রিয় হয়েছে।  এমন তথ্যের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায়, ঢাকা জেলা দক্ষিন ডিবির অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে   এস আই ইয়াকুব আলী ডিবি পুলিশের একটি টিম নিয়ে  কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে  কেরানীগঞ্জের ভাগনা মুজিবনগর এলাকায়,৫ তলা একটি বাড়ি ৩য় তলায় অভিযান চালিয়ে  মো: কাউসার (৫০) এবং বাড়ির মালিক মো: কামাল (৫১) কে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আটককৃত কাউসারের কাছ থেকে ৬ লাখ এবং কামালের কাছ থেকে দুই লাখ টাকা,  মোট আট লাখ জাল টাকা উদ্ধার করা হয়। এছাড়া আসামীদের জিজ্ঞাসাবাদ করে, তাদের দেয়া তথ্য অনুযায়ী, জালটাকা তৈরীর কাজে ব্যবহৃত, পৃন্টার, জাল টাকা তৈরীর কাগজ, কালি, হ্যান্ড সিলার, ডাইস সহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে আরো জানানো হয়।

উল্লেখ্য মো: কাউসার একজন পেশাদার জালটাকা কারবারী। এর আগেও কয়েকবার জালটাকা তৈরীর দায়ে তাকে আটক করা হয়েছে। বর্তমানেও ঢাকার বিভিন্ন থানায় তারনামে ৭টি জালটাকা তৈরীর মামলা চলমান রয়েছে।