বুড়িগঙ্গা নদীত থেকে অজ্ঞাতনামা যুবকের ভাসমান লাশ উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা যুবক (৩০) এর ভাসমান লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বুড়িগঙ্গা নদীর তাওয়াপট্রি ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।

বরিশুর নৌ পুলিশের ইনচার্জ এসআই মানিক মৃর্ধা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন এর সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ দেখতে পাই। পরে দোমের সাহায্যে লাশ নদী থেকে টানে তুলে লাশের পরিচয় জানার জন্য স্থানীয় লোকজনদের দেখানো হয়। উপস্থিত লোকজন অজ্ঞাত লাশ চেনে না বলে জানান।

পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। লাশের পড়নে একটি ট্রাউজার ও টিশার্ট পরিহিত ছিল। লাশটি চার- পাঁচ দিন আগের হওয়ায় শরীরের চামরায় পচন ধরেছে।  গায়ে কোন আঘাতের চিহ্ন দেখে যায়নি।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায় নি।  #