ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এর ওপর হাইকোর্টের স্থগিতাদেশে স্থগিত করেছিলেন চেম্বার জজ আদালত। সেই আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আপিল বিভাগ তার আদেশে বলেছেন, চেম্বার আদালতের আদেশ বহাল রাখছি এবং স্থগিতাদেশ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বহাল রাখছি। বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। ফরহাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির।
তিনি তার পোস্টে বলেছেন, ‘ডাকসু নির্বাচন করতে আর কোন বাধা থাকল না। আলহামদুলিল্লাহ।’
আরোও পড়ুনঃ দেশবাসীর কাছে দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন

