ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতায় এক ভুয়া ডাক্তার কে আটক হয়েছে। আটক কৃত ভুয়া ডাক্তারকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়ার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ বাজারের ‘মোল্লা মেডিকেল হল’ নামক একটি ফার্মেসিতে চেম্বার করছিলেন।
জানা যায় অভিযুক্ত ভুয়া ডাক্তার এতোদিন. ডা: মো. ফরহাদ’ নামের এক চিকিৎসকের নাম ব্যবহার করে ভুয়া পরিচয়পত্র তৈরি করে চিকিৎসাসেবা প্রদান করছিলেন। জাতীয় গোয়েন্দা সংস্থা বিষয়টি জানতে পারলে ইউএনওর নজরে আনলে ইউএনও বিষয়ে আমলে নিয়ে এলাকাবাসীর স্বাস্থ্য ঝুকি বিবেচনা করে দ্রুত সময়ে আজ সন্ধায় অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযুক্ত ব্যক্তি কোনো বৈধ সনদপত্র দেখাতে না পারায় এবং জালিয়াতির মাধ্যমে প্রতারণার প্রমাণ পাওয়ায় তাকে শাস্তি প্রদান করা হয়।
অভিযুক্ত ভুয়া ডাক্তার কে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত।
স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। প্রশাসনের এই পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
আরোও পড়ুনঃ কেরানীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি, হাতেনাতে গ্রেপ্তার ২

