কেরানীগঞ্জে গৃহ শিক্ষকার বাসা থেকে মা মেয়ের গলিত লাশ উদ্ধার

Uncategorized অপরাধ কালিন্দী

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন থেকে নিখোজের ২০ দিন পরে রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে ফাতেমার  (১৪) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টায় কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তির বাগ এলাকায় ৫ তলা ভবনের ২ তলার একটি ফ্লাটের খাটের নিচ থেকে রোকেয়ার এবং বাথরুমের হল ছাদ থেকে মেয়ে ফাতেমার লাশ উদ্ধার করা হয়। ফ্লাটটি ফাতেমার গৃহ শিক্ষিকা মিমের বলে জানা যায়।

স্থানীয়রা জানান, আজ বিকাল থেকে কালিন্দীর মুসলিমবাগ ঐ ভাড়া বাসা থেকে প্রচুর দুর্গন্ধ বের হয়। প্রথমে এলাকাবাসী ময়লার দুর্গন্ধ ভাবলে ধীরে ধীরে গন্ধ প্রকট হতে থাকে। পরে গন্ধের উৎস খুজতে থাকলে মীমের ফ্লাট থেকে বের হচ্ছে বলে নিশ্চিত হয় এলাকাবাসী। এ সময় ফ্লাটের দরজা খুলতে বললে,  ভিতরের বাসিন্দারা দরজা না খুললে পুলিশে খবর দেয়া হয়।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনা স্থলে এসে রুমের দরজা ভেঙে বক্স খাটের ভেতর থেকে রোকেয়ার লাশ এবং বাথরুমের হল ছাদের ওপর থেকে মেয়ে ফাতেমার লাশ উদ্ধার করে।

 

নিহত রোকেয়ার ভাই জাহিদ জানায়, গত ২৫ ডিসেম্বর আমার বোন ও ভাগ্নী নিখোজ হলে আমরা কেরানীগঞ্জ মডেল থানায় ২৬ ডিসেম্বর জিডি করি। আমাদের শুরু থেকেই গৃহ শিক্ষিকাকে সন্দেহ হচ্ছিল। আমি পুলিশ কে জানিয়েছি কয়েকবার,  পুলিশ গুরুত্ব দেয় নি। আমার ভাগ্নীর গলায় স্বর্নের চেইন ছিলো, বোনের গলায় ও চেইন ছিলো। চেইন নেয়ার জন্যই হয়তো হত্যা করেছে মীম।

 

কেরানীগঞ্জ  মডেল থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষিকা মীম, মীমের স্বামী হুমায়ন, বড় বোন নুরজাহান ও ফাতেমার বান্ধবী মাহীকে পুলিশে হেফাজতে নেয়া হয়েছে।