আওয়ামীলীগ ছেড়ে জামায়াতে যোগ দেওয়া মোল্লা জুয়েল গ্রেপ্তার

অপরাধ আগানগর শুভাড্যা সারাদেশ

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে আওয়ামীলীগ ছেড়ে জামায়াতে যোগ দেওয়া মোল্লা জুয়েল নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাতে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।

জানা যায় , মোল্লা জুয়েল ওরফে আমিনুল হক জুয়েল সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আস্থাভাজন ছিলেন। সর্বশেষ ২০২৩ সালে ঘোষিত দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের কমিটিতেও ছিলো তার অবস্থান । এছাড়া ২০১২ সালে শুভাঢ্যার পরাগ অপহরন মামলার জুয়েলের নাম ছিলো বলে জানা যায়। সর্বশেষ তিনি আওয়ামীলীগ ছেড়ে  জামায়াতে যোগদান করেন এবং ৫ আগষ্টের পরবর্তী সময়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা জামায়াতের পক্ষে সক্রিয় কার্যক্রমে অংশগ্রহন করেন।

এ বিষয়ে কথা বলতে দক্ষিন কেরানীগঞ্জ থানার জামায়াতের আমীর এ্যাড: আব্বুর রাজ্জাক মন্ডলকে মুঠোফোনে কল দেওয়া হলে , তিনি পরে কথা বলবেন বলে কলটি কেটে দেন।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ আক্তার হোসেন জানান, মোল্লা জুয়েলকে একটি মামলায় রাতে গ্রেপ্তার করা হয়েছে । সে মামলার এজাহারভুক্ত ২০ নং আসামী। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরোও পড়ুনঃ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার