কেরানীগঞ্জে ভাংনায় ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কেরানীগঞ্জ খেলাধূলা সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘গ্রিন ভাংনা পুকুর পাড় ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টায় কেরানীগঞ্জের পুকুর পাড় খেলার মাঠে ভাংনা ইয়াং ইস্টারের আয়োজনে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমান উল্লাহ আমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সদস্য হাজী সামসুল হক লিটন।এ সময় আরও উপস্থিত ছিলেন হায়দার আলী রতনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা,মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা,তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।