ডিসেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বর আসছে। এক পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন। তবে তার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই।
প্রদর্শনী প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এর মাধ্যমে শেখ হাসিনা ও তার দল যে তাণ্ডব চালিয়েছে, তার স্মৃতি তুলে ধরা হয়েছে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে এসব স্মৃতি ক্রমাগত সজীব ও সতেজ রাখতে চান তারা।
তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই দলেরও কবর হোক জনগণের মন থেকে।

