ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি গার্মেন্টসে কাজ করার সময় সহকর্মীর ছুরিকাঘাতে মো. হাসান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে আগানগর এলাকার ছোট মসজিদ রোডের ফাড়িয়া প্লাজার চতুর্থ তলায় অবস্থিত সোনিয়া গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, নিহত হাসান ও অভিযুক্ত রিফাত হোসেন (১৫) উভয়েই একই গার্মেন্টসে কাজ করত। ঘটনার দিন রাত ১২টা ১৫ মিনিটের দিকে রিফাত তার মাকে উদ্দেশ্য করে গালাগালি করলে হাসান প্রতিবাদ করে। একপর্যায়ে পাল্টা প্রতিক্রিয়ায় রিফাত কাঁচি দিয়ে হাসানকে আঘাত করলে তার ডান পেটের নিচে ও কোমরের ওপর গুরুতর রক্তাক্ত জখম হয়।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আগানগর এলাকার ছোট মসজিদ রোডের ফাড়িয়া প্লাজার চতুর্থ তলায় অবস্থিত সোনিয়া গার্মেন্টসের অন্যান্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত রিফাতকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।
আরোও পড়ুনঃ ঢাকা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হলেন এসআই সুব্রত দাস

