কেরানীগঞ্জে বিয়ার বাবুলসহ ২ জনকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

অপরাধ সারাদেশ

রিপোর্টঃ আল ইমরান রাফি

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবাসেবনের সময় আটক দুই ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বিয়ার বাবুল ওরফে বাবুল আকন ও আলী হোসেন। মঙ্গলবার (১১ আগস্ট) তাদের কেরানীগঞ্জ উপজেলা পরিষদে নিয়ে আসে পুলিশ। পরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের রায়েরচর এলাকা থেকে ইয়াবাসেবনকালে স্থানীয়রা বিয়ার বাবুল ও আলী হোসেনকে আটক করেন। এ সময় তাদের গণধোলাই দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

মঙ্গলবার ১০ আগষ্ট তাদেরকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।