শুভাঢ্যা ইউনিয়নের অন্তর্গত দীঘিরপাড় থেকে শান্তির নীড় মডেল টাউনে যাতায়াতের রাস্তাটি বেহাল দশায় পড়ে রয়েছে। এখন পর্যন্ত এলাকাবাসীর যাতায়াতের একমাত্র রাস্তাটি কখনোই সরকারি উন্নয়নের দেখা পায়নি। সামান্য বৃষ্টিতে রাস্তাটি কাদামাটি দিয়ে চলাচলের পুরো পুরো অনুপযোগী হয়ে পড়ে। সাময়িক ভাবে রাবিশ ফেলে মেরামত করলেও জনগনের ভোগান্তি কমে না কোন ভাবেই।
সারা বছর কোন ভাবে চলাচল করা গেলেও বর্ষায় ব্যাবহার অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। রাস্তা দিয়ে নানান অঘটন নৈত্য নৈমত্তিক বিষয় হয়ে দাড়িয়েছে। প্রতিদিন কোন না কোন যানবাহন দূর্ঘটনার স্বীকার হচ্ছে। স্কুলগামী ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না, বায়াবৃদ্ধরা চলাফেরা করতে পারে না। এছাড়া চিকিৎস্যার জন্য রোগী বহন করা যাচ্ছে না।
এমতাবস্থায় এলাকাবাসীর স্বার্থে এই রাস্তটি ঢালাই দিয়ে নির্মান করা একান্তু জরুরী হয়ে দাড়িয়েছে।
শান্তির নীড় মডেল টাউনের ডা: তারেক বলেন, আমরা অনেক কষ্ট এবং দূর্ভোগ স্বীকার করে আসছি। জরুরী প্রয়োজনে কোনো রিকশা, অটো রিকশা কিংবা অন্য কোনরকম গাড়ী পাওয়া যায় না। রাস্তা এবড়ো থেবড়ো এবং খানা খন্দ থাকায় কোনো বাহন আসতে চায় না।
স্থাণীয় পেইন্টার আবুল কালাম জানান,- আমি কয়েকবার সাইকেল নিয়ে পড়ে গিয়েছি, আহত হয়েছি। বাচ্চাদের মাদ্রাসায় যাওয়ার নিয়ে নিয়মিত সমস্যায় পড়ছি। এছাড়াও শান্তির নীড় এলাকার নুর হোসেন জানান, সারা জীবনের সঞ্চয় একত্রিত করে দীর্ঘদিন অপেক্ষা করে আছি মাথা গোঁজার একটা ঠাই তৈরী করার জন্য। কিন্তু রাস্তা পাকা না হলে দূর্ভোগের ভয়ে আসতে পারছি না।
রাস্তার বিষয়ে উপজেলা প্রধান প্রকৌশরী আরিফুর রহমানের সাথে কথা হলে কেরানীগঞ্জের আলো কে তিনি জানান, উক্ত রাস্তাটির কাজের জন্য ইতোমধ্যে টেন্ডার হয়ে গেছে। খুব শীগ্রই কাজ শুরু হবে।

