অভিযোগ তদন্তে পুলিশের অনিহা; নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী

অপরাধ

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের ধর্মসুর এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন মো. আজিম। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মাথা ও হাতে ১০টি সেলাই নিতে হয়। ঘটনার পর তিনি কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী আজিম কেরানীগঞ্জের আলোকে জানান, হামলার দিন কয়েকজন এলোপাতাড়ি তাঁর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। থানা থেকে আজিমের করা অভি যোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয় রোহিতপুর পুলিশ ফাঁড়ির আইসি উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমানকে। তবে অভি যোগ দায়েরের ১৫ দিন অতিক্রম হলেও এখনো তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই বলে দাবি ভুক্তভোগীর।

আজিমের অভিযোগ, হামলাকারীদের সঙ্গে তদন্তকারী পুলিশ কর্মকর্তার পূর্ব পরিচয় ও সখ্যতা থাকায় অভিযোগ তদন্তে অনিহা দেখাচ্ছেন তিনি। এছাড়াও ইতোমধ্যে থানা থেকে অভি যোগ তুলে নেওয়ার জন্য তাঁর পরিবারকে অভিযুক্তরা হুমকি দিচ্ছেন বলেও জানান তিনি।

পুলিশের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে জানতে চাইলে এসআই মশিউর রহমান জানান,

এ ঘটনার তদন্ত কাজ চলমান আছে। অভিযুক্তরা এলাকায় নেই, তারা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তবে ভুক্তভোগী পরিবার বলছে, অভিযুক্তরা এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ ইচ্ছাকৃত ভাবেই কোনো উদ্যোগ নিচ্ছে না।

আরোও পড়ুনঃ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে যা বলছে ভারত