গাজীপুর ও ঢাকা জেলার সাভার – আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা কেরানীগঞ্জে ৬টি গরু চুরি মামলার ঘটনায় ৬ জন আসামীকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে ঃ ১। এরশাদ ওরফে এশাদুল (৪২), ২।লাল মিয়া ওরফে লালন (৩৬), ৩। শিমুল খান(৩০), ৪। মোঃ রাজু আহম্মেদ (৩২), ৫। মিলন হোসেন (৪৮), ৬। সবুজ মিয়া(৩২)।
আজ শুক্রবার (২১নভেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার
অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ডাবলু। তিনি জানান,গত ১৭ নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর বটতলা এলাকার জেনৈক আবুল হোসেন এর বাড়ি হইতে রাতে ৬টি গরু চুরি হয়। এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন থানায় মামলা হওয়ার পর ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দশে ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এস আই মিজন ও এস আই সাইদুর রহমানের একটি চৌকসদল গাজিপুর ও
ঢাকা জেলার সাভার – আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে গরু চুরির ঘটনায় জড়িত ৬জন আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় আসামী এরশাদ ওরফে এশাদুল এর কাছ থেকে গরু চুরি করার কাজে ব্যবহৃত পিক আপ উদ্ধার করা হয়। ওসি আরো বলেন, চোরাই গরু উদ্ধার সহ পলাতক আরো আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
এস আই মিজান বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের চোরাই গরু উদ্ধার ও অন্যান্য আসামীদের গ্রেপ্তারের উদ্দেশ্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
আরোও পড়ুনঃ জিনজিরায় হেলে পরা ভবনের মালিককে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে প্রশাসন

