ঢাকার কেরাণীগঞ্জ হতে ০২ টি বিদেশি পিস্তল ও ০২ টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০। রবিবার সকালে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন বাগবাড়ী রাজপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে এ অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
র্যাব ১০ থেকে জানানো হয়, তথ্য-প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের লক্ষে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ী রাজপাড়া এলাকায় অবস্থান করে সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ী রাজপাড়া এলাকায় মোঃ আবুল কালাম আজাদ (৪২), এর ৩য় তলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ০২ টি বিদেশি পিস্তল ও ০২ টি ম্যাগাজিন উদ্ধার করেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে পেশদার অস্ত্র ব্যবসায়ীরা
ঘটনা স্থল থেকে কৌশলে পালিয়ে যায় ।
তাদের গ্রেফতারের জন্য র্যাব-১০ এর আভিযানিক দল তৎপর রয়েছে বলে জানায় র্যাব ।
আরোও পড়ুনঃ স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চান শিক্ষকরা

