বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কেরানীগঞ্জ

চব্বিশের আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নতুন বাংলাদেশের মঙ্গল কামনায় ইফতার মাহফিলের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ উপজেলা। মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে উপজেলার রয়েল পার্টি প্যালেস কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ উপজেলার আহ্বায়ক আল আমিন মিনহাজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ, গনতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ সালেহীন অয়ন, জাতীয় নাগরিক কমিটির সংগঠক আসাদ বিন রনি ও জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারবর্গসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আলামিন মিনহাজ বলেন, যেমনভাবে আমরা হাতে-হাত রেখে কাঁধে-কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতন করেছি, তেমনি আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো৷ একইসাথে সকল রাজনৈতিক সংগঠককে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জারি রাখার আহ্বান জানাই। গত জুলাই-আগস্টের মতো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সবাইকে এই ইফতার ও দোয়া মাহফিল এ উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা।

আরোও পড়ুনঃ আসন্ন নির্বাচনে লুটপাট ও চাঁদাবাজদের জায়গা হবে না: কর্নেল হক