দুর্গাপূজায় ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

দুর্গাপূজায় ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

সারাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন পূজা উপলক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এ কথা বলেন তিনি।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান সেহেতু আমাদের সবার সতর্ক থাকতে হবে। এবার এখন পর্যন্ত প্রতিমা ভাঙার সংখ্যা অনেক কম। বিভিন্ন এলাকায় প্রতিমা যারা ভেঙেছেন তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আগামী ২৪ তারিখ থেকে পূজা উপলক্ষ্যে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী এর  সদস্যরা থাকবে।

আরোও পড়ুনঃ মনিটাইজেশনের লোভে নষ্ট হচ্ছে প্রাইভেসি, ’জোকার’ বনে যাচ্ছেন সবাই!