উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর । সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
রোববার (২১ সেপ্টেম্বর) কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি বলেন, দেরিতে হলেও নুরুল হক নুর কে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ায় জন্য সরকারকে ধন্যবাদ।
আবু হানিফ বলেন, নুরুল হক নু র উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে আগামীকাল সোমবার সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। এসময় তার সঙ্গে যাচ্ছেন ডাঃ সাজ্জাদ হোসেন।
নুরের জন্য দেশবাসীর দোয়া ও শুভকামনা কামনা করছি।’
গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নু র, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরোও পড়ুনঃ দুর্গাপূজায় ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

