আজ বৃহস্পতিবার দুপুর ১:০০ টায় আব্দুল্লাহপুর ও রুহিতপুর এলাকার আনোয়ারা ফিলিং স্টেশন ও সৈয়দপুর ফিলিং স্টেশনে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: উমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ( এনএসআই) এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, অভিযানে দেখা যায় যে আনোয়ারা ফিলিং স্টেশনে গ্যলনে ও ড্রামে তেল বিক্রি করায় এতে লাইনে দাঁড়ানো মোটর সাইকেল ও গাড়ি চালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।যার ফলে সত্যতা পাওয়ায় আনোয়ারা ফিলিং স্টেশন এর মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
তেল নিয়ে কোনধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা আইনত দন্ডনীয় অপরাধ হোক মালিক পক্ষ বা গ্রাহক। আইনের উর্ধে কেউ নয়। এ ধরনের অভিযান
অপরদিকে রুহিতপুরের সৈয়দপুর ফিলিং স্টেশনে লাইন ভঙ্গ করে বিশৃংখলা করায় দুই মোটর সাইকেল আরোহীকে ৫ শত টাকা করে জরিমানা করা হয়

