ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে চার মাদক-কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিন গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ রেজাউল করিম। এর আগে রাত ৯ টায় কেরানীগঞ্জ কালিগঞ্জ বড় মসজিদ সংলগ্ন রাস্তা থেকে অভিযান চালিয়ে মাদক কারবারি দের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন : ১) মো: নাগর (৫৩), ২) মো: বিল্লাল মৃধা (৪০), ৩) মিজানুর রহমান (৩০), ৪) আব্দুর রহমান (২৯)।
ডিবি সুত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিবি। অভিযানের অংশ হিসেবে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ থানায় অভিযান চলাকালীন তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি দক্ষিনের অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।’

