রিপোর্ট: আল ইমরান রাফি
সারাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ফ্যামিলি কার্ড কর্মসূচির “ফ্যামিলি কার্ড শুমারি -২০২৬’’ শুরু হবে।
গত মঙ্গলবার ২৮ জুলাই ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ এর সেচ্ছাসেবী নিয়োগের স্থান ও সময়সূচি প্রকাশ করেছে কেরানীগঞ্জ উপজেলা ।
নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে গত ২৮ জুলাই দুপুর ১২ টা পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে।
জানা যায়, তথ্য সংগ্রহকারী পদের পরিক্ষা আগামী ২ ও ৩ আগষ্ট রবি ও সোমবার এবং সুপারভাইজার পদের পরিক্ষা ৪ আগস্ট মঙ্গলবার সকাল ৯ টা থেকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের কয়েকটি ভবনে অনুষ্ঠিত হবে ।
তথ্য সংগ্রহকারী পদের ১ম দিনের পরিক্ষা রবিবার ২ আগস্ট ঢাকা ২ আসনের ইউনিয়ন সমুহ যথাক্রমে কালিন্দী, বাস্তা, তারানগর ও কলাতিয়া ইউনিয়নের পরিক্ষা কেরানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুম, রোহিতপুর ইউনিয়নের পরিক্ষা কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং হযরতপুর ও শাক্তা ইউনিয়নের পরিক্ষা কেরানীগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে।
তথ্য সংগ্রহকারী পদের ২য় দিনের পরিক্ষা সোমবার ৩ আগস্ট ঢাকা ৩ আসনের ইউনিয়ন সমুহ যথাক্রমে শুভাঢ্যা, তেঘরিয়া, জিনজিরা ইউনিয়নের পরিক্ষা কেরানীগঞ্জ উপজেলা পরিষদের হল রুম এবং কোন্ডা ইউনিয়নের পরিক্ষা কেরানীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর দপ্তর, এবং আগানগর ইউনিয়নের পরিক্ষা কেরানীগঞ্জ উপজেলা বিআরডিবি (পল্লী উন্নয়ন সমিতির হল রুম) ভবনে অনুষ্ঠিত হবে।
সুপারভাইজার পদের পরিক্ষা কেরানীগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন মঙ্গলবার ৪ আগষ্ট কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার শিবলীজ্জামান বলেন, ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ এর সেচ্ছাসেবী নিয়োগে আবেদনকারীদের দক্ষতা যাচাই করতেই এই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার আয়োজন করা হয়েছে, যোগ্য আবেদনকারীদেরকে আমরা নিয়োগ দিবো। ‘ডোর-টু-ডোর’ বা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ডেটাবেইস তৈরি করা হবে ।যাতে সঠিক পরিবারকে ফ্যামিলি কার্ড এর আওতায় আনা যায় । হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মায়েরা এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

