পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী,
বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলোঃ
১. আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার, সুনামগঞ্জ – বদলি/পদায়নকৃত কর্মস্থলঃ পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ ।
২.আমিরুল ইসলাম, উপ পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম – বদলি/পদায়নকৃত কর্মস্থলঃ পুলিশ সুপার সুনামগঞ্জ ।
৩. মো: আসাদুজ্জামান, পুলিশ সুপার, লালমনিরহাট – বদলি/পদায়নকৃত কর্মস্থলঃ পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ ।
8.জনাব মোহাম্মদ হারুন অর রশিদ, উপপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা – বদলি/পদায়নকৃত কর্মস্থলঃ পুলিশ সুপার লালমনিরহাট ।
৫.জনাব মো: তৌহিদুল আরিফ, উপপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা – বদলি/পদায়নকৃত কর্মস্থলঃ পুলিশ সুপার নড়াইল ।
৬. সরকার ওমর ফারুক, পুলিশ সুপার, খুলনা – বদলি/পদায়নকৃত কর্মস্থলঃ পুলিশ সুপার পুলিশ স্টাফ কলেজ, ঢাকা ।
৭. খাঁন মুহাম্মদ আবু নাসের, পুলিশ সুপার, এপিবিএন – বদলি/পদায়নকৃত কর্মস্থলঃ পুলিশ সুপার খুলনা ।
৮. মো: হাবীবুল্লাহ, পুলিশ সুপার, ফেনী – বদলি/পদায়নকৃত কর্মস্থলঃ পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়িতে সংযুক্ত ।
৯.মো: জসিম উদ্দীন, পুলিশ সুপার, গাইবান্ধা – বদলি/পদায়নকৃত কর্মস্থলঃ পুলিশ সুপার ফেনী ।
১০. মোহাম্মদ কামরুল ইসলাম, পুলিশ সুপার, এসআরইউ, ঢাকা – বদলি/পদায়নকৃত কর্মস্থলঃ পুলিশ সুপার গাইবান্ধা ।
১১. মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) কেএমপি, খুলনা – বদলি/পদায়নকৃত কর্মস্থলঃ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুর।
১২. মোঃ আরেফিন জুয়েল, ( পুলিশ সুপার, এপিবিএন – বদলি/পদায়নকৃত কর্মস্থলঃ উপপুলিশ কমিশনার সিএমপি, চট্টগ্র।
১৩. মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ জেলা – বদলি/পদায়নকৃত কর্মস্থলঃ পুলিশ সুপার পিবিআই।
১৪. মোঃ ছুফি উল্লাহ, বিশেষ পুলিশ সুপার, সিআইডি – বদলি/পদায়নকৃত কর্মস্থলঃপুলিশ সুপার নওগাঁ জেলা ।

