বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বীর মুক্তিযোদ্ধা সারাদেশ

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে পায়ে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে পৌঁছান। সেখানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ সময় বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হচ্ছে।