আব্বা বাহিনীর “বড় আব্বা” আটক

আইন ও আদালত কেরানীগঞ্জ শুভাড্যা

ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের অন্যতম সহযোগী ও কেরানীগঞ্জ শুভাঢ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বা বাহিনী র প্রধান পৃষ্ঠপোষক  ইকবাল হোসেনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে পালানোর সময় স্থানীয় জনতা আটক করে তাকে রাজধানীর নিউমার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এলাকাবাসী জানায়, ইকবাল হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের মূর্তিমান আতঙ্ক ও আব্বা বাহিনী র প্রধান পৃষ্ঠপোষক। হত্যাসহ নানা অপকর্মের মাধ্যমে সামনে আসে তার নাম। দুর্নীতি, অনিয়ম ও নারী অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, ইকবাল চেয়ারম্যান সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছেন। তার বিরুদ্ধে জমি, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ রয়েছে।

আরোও পড়ুনঃ ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার; প্রতিষ্ঠানকে জরিমানা ২ লাখ

ঢাকার কেরানীগঞ্জে শিশুদের জন্য স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীনভাবে ফিডার বোতল ও নিপল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় “এক্টিভ ফেয়ার কোম্পানি”তে এ অভিযান পরিচালিত হয়।